আশাশুনির বামনডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ সহ সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) জুম্মার নামাজ শেষে এক নম্বর ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সদস্য মোঃ রবিউল ইসলাম, এক নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মোঃ অহিদুল ইসলাম, আব্দুর রউফ গাজী, শহিদুল গাজী, নজরুল গাজীসহ মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।