• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১১
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময় সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস স্টাফ, দলিল লেখক ও সেবা গ্রহীতাদেরকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর সাব-রেজিস্ট্রার ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আল ফেরদাউস আলফা।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপির সদস্য মোখলেছুর রহমান, সাজু পারভীন, সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি জাহিদ হোসেন সাধারন সম্পাদক আবু সাইদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও হয়রানি রোধে সকলকে একসাথে কাজ করতে হবে। কোন কর্মকর্তা যদি দুর্নীতি বা হয়রানির চেষ্টা করে সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া জমি বেচা-কেনা সহ সকল ধরনের কাজে দালাল থেকে দুরে থাকার আহবান জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com