• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে কোটা আন্দোলনে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ ও সাধারাণ জনগণের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ই আগষ্ট (বুধবার) বিকাল ৩ ঘটিকায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর পৌরসভা শাখার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি  হারুন-অর-রশিদ (সাচ্চু)।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদের ও সাবেক জামায়াত সমর্থিত এমপি মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী (রঃ) স্মৃতি বিজড়িত ঘটনা উল্লেখ করেন।
এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, প্রভাষক ফজলুল হক প্রমূখ। হাজার হাজার জনতা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শহীদ ও সাধারাণ জনগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com