• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

কুখরালী জামেমসজিদে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান 

সাতক্ষীরা প্রতিনিধি / ৪৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান 

১৪ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার এশার নামাজের পরে কুখরালী উত্তরপাড়া জামেমসজিদে কুখরালী এলাকাবাসীর আয়োজনে দোয়া অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এসময় দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন কুখরালী উত্তরপাড়া জামেমসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওঃ শেখ সাকিল হোসেন।
এসময় তিনি বলেন,উপমহাদেশের প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। মাহফিল, সভা, সমাবেশে তার জ্ঞানগর্ভ বক্তব্য সমাজের সকল স্তরের মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করেছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত ও অনুসারী। আল্লামা সাঈদীর সুমিষ্ট ও জ্ঞানগর্ভ আলোচনায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। দেলোয়ার হোসেন সাঈদী কুরআনের যে অসামান্য খেদমত করেছেন, তা নি:সন্দেহে অতুলনীয় ও বেনজীর।
আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময়  কুরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাগ্রন্থ আল-কুরআনের তাফসিরের জন্য ছুটে বেড়িয়েছেন। কুরআনের একনিষ্ঠ এই খাদেমের তাফসির শুনে বহু অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার এসব খেদমত ও অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। দোয়া অনুষ্ঠানে দেলোয়ার হোসেন সাঈদীর সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদ শিক্ষার্থী দের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com