• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

পাটকেলঘাটার ত্রিশমাইল এলাকা থেকে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
লাশ উদ্ধার!

সাতক্ষীরা খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকা থেকে হাসানুর রহমান(৩০) নামে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে লাশটি উদ্ধারের পর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করে। যদিও এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

নিহত পল্লীচিকিৎসক তালা উপজেলার নগরঘটনা ইউনিয়নের চকারকান্দা গ্রামের মৃত অজিয়ার সরদারের ছেলে।

 

তালা উপজেলার সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কামরুল হাসান জানান, ভোরে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় স্থানীয় জানতা। পরে লাশ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।

 

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছে। বিষয়টি তিনি তালা থানা পুলিশকে জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com