• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

বন্যার্তদের সহযোগীতার জন্য দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সুধিজনদের নিয়ে বন্যার্তদের সহ বিভিন্ন মানুষের সেবায় কাজ করার লক্ষে দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন আতœপ্রকাশ করেছে। শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সম্মলিত এ উদ্যোগ গ্রহন করা হয়।
উপস্থিত সকলের সম্মলিত মতামতের ভিত্তিতে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে আহবায়ক, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইল্লাহ আল তারিক সদস্য সচিব, কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ফারুক হিসাবরক্ষক, শিক্ষার্থী ইকরাম হোসেন সহকারী হিসাবরক্ষক, কার্যনির্বাহী সদস্য সংবাদকর্মী মীর খায়রুল আলম, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আশরাফুল কবির, শিক্ষক রুহুল আমিন, শিক্ষার্থী আশিকুজ্জামান ও সানি ইয়াছিন।
পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটিতে সদস্য সম্প্রসারিত করা হবে। এছাড়া কমিটির প্রধান উপদেষ্ঠা হিসাবে পদাধীকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সরকারি কেবিএ কলেজের প্রভাষক রোভার নেতা আবু তালেব, পদাধীকার বলে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও রিপোর্টাস ক্লাবের সভাপতিকে মনোনিত করা হয়। আতœপ্রকাশ করা অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনটি সচ্ছতার সাথে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন। একই সাথে উপজেলা থেকে বিচ্ছন্ন ভাবে সহযোগী সংগ্রহন না করে সম্মলিত ভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সংগঠনের ০১৯১৯-৪৭৪৮৬৩ (বিকাশ) নাম্বারে সর্বস্তরের মানুষের নিকট থেকে আর্থিক সহযোগীতার অনুরোধ জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com