• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

বিনেরপোতায় সড়ক দূর্ঘটনায় নি হত ১, আহত ৭

নিজস্ব প্রতিনিধি / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনায় নি হত ১

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশন সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত সুনীল কুমার মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

 

আহতরা হলেন, বিনেরপোতা গ্রামে তারাপদ মন্ডলের ছেলে মনোহর মন্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫), মৃত রবীন্দ্র দেবনাথের ছেলে বাবু দেবনাথ (৩৮), হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস (৩৪), রবীন্দ্রনাথ মল্লিকের ছেলে প্রহল্লাদ মল্লিক (৪০), প্রশান্ত মন্ডলের ছেলে বিরিঞ্চি মন্ডল (৫০) ও ফজলুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার বিশ্বনাথ জানান, সুনীল মন্ডলসহ তারা ৮ জন একটি ইঞ্জিন ভ্যান যোগে ভোরে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাব স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি পরিবহন তাদের ইঞ্জিন ভ্যানটিকে সজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল মন্ডলের। এসময় আহত হয় তার সঙ্গীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে উত্তম শীল ও সুরঞ্জন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

 

স্থানীয় বাসিন্দা দীপঙ্কর কুমার জানান, পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিড সাবস্টেশনে বালি ভরাট করার জন্য সড়কের উপরে বালির স্তুপ করে রাখা হয়েছে। ফলে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম সড়ক র্দর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com