• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

মিথ্যা সংবাদ প্রকাশসহ বিএনপি নেতার ওপর সন্ত্রা-সী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি / ৬৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাতক্ষীরার পাটকেলাটায় বিএনপি নেতাদের ওপর মিথ্যা ১০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ প্রকাশসহ হাসান বাহিনী কর্তৃক স্থানীয় বিএনপি নেতাদের ওপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন। এর আগে  শনিবার (৩১আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা বাঁধন শপিং কমপ্লেক্সের সামনে ও পাটকেলঘাটা বলফিল্ড এলাকায় হামলার ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, জামায়াত শিবির থেকে বহিষ্কৃত হাসানুর রহমানসহ ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে টেলিফোনে আমাদের কিছু নেতাদের ডেকে এনে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসী হামলায় যুবদলের সভাপতি হায়দার আলী, শ্রমিক দলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, বিএনপি নেতা আব্দুল মজিদ সহ ৫জন আহত হয়। পরে হাসানের নেতৃত্বে সন্ত্রাসীরা সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর বাড়ীতে হামলা চালায়। এঘটনাটি ভিন্নভাবে প্রচার করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ১০লক্ষ টাকা চাদা দাবীর অভিযোগ তোলে হাসান।
এসময় এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সন্ত্রাসী হাসান ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com