• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি / ১৫২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দোয়ারাবাজারে রাতের আঁধারে উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের জেরে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব অভিযোগে স্বাক্ষী হওয়ায় সিও শফিকুর রহমানের আপন মামা মোবাইল ফোনে শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেন। ওইদিন রাতেই কে বা কারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে স্বাক্ষী হওয়ায় আমাকে তার আত্মীয় প্রাণনাশের হুমকি দেয় এবং কিভাবে স্কুল করি তা দেখার আছে বলেও হুমকি দেয়। ওইদিন রাতেই আমার স্কুলের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত ভাবে অবহিত করেছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com