• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫১
সর্বশেষ :
দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

শ্রীলঙ্কার জয় নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে

প্রতিনিধি: / ৪৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ওপেনার পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির সামনে বৃথা গেল আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবির জোড়া সেঞ্চুরির। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান নিশাঙ্কার ২১০ রানের অনবদ্য ইনিংসে ভর করে আফগানদের ৪২ রানে হারিয়েছে লঙ্কানরা। ওমরজাই অপরাজিত ১৪৯ ও নবি ১৩৬ রান করেও আফগানিস্তান হার রুখতে পারেননি। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ বলে ১৮২ রানের জুটি গড়েন শ্রীলঙ্কার দুই ওপেনার নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দো। ৮৮ বলে ৮৮ রান করে আউট হন ফার্নান্দো। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৭১ বলে ১২০ রান যোগ করেন নিশাঙ্কা। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি ডাবলে রূপ দেন ১৩৬ বল খেলা নিশাঙ্কা। লঙ্কানদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান নিশাঙ্কা। তার ডাবল সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ২০টি চার ও ৮টি ছক্কায় ১৩৯ বলে অপরাজিত ২১০ রান করেন নিশাঙ্কা। আফগানিস্তানের ফরিদ আহমেদ ২টি উইকেট নেন। ৩৮২ রানের জবাবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে ২২২ বলে ২৪২ রানের জুটি বেঁধে আফগানিস্তান বড় হারের লজ্জা থেকে বাঁচান ওমরজাই ও নবি। এই জুটিতে ওয়ানডেতে ওমরাজাই প্রথম ও নবি দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। এই দুই ব্যাটারের জোড়া শতকেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রান করতে সক্ষম হয় সফরকারী আফগানিস্তান। শ্রীলঙ্কার মাটিতে রান তাড়ায় যা সর্বোচ্চ। ওমরজাই-নবির জুটি ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এবং আফগানিস্তানের পক্ষে যেকোনো উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। তবে হেরে যাওয়া ম্যাচে এটি সর্বোচ্চ। ১৩০ বলে ১৩৬ রান করে সাজঘরে ফিরেন নবি। ১১৫ বলে অনবদ্য ১৪৯ রান করেন ওমরজাই। লঙ্কানদের পক্ষে প্রমোদ মধুশান ৪টি উইকেট নেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com