• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা  বৃত্তি প্রদান

বগুড়া প্রতিনিধি / ৪৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা  বৃত্তি প্রদান

🖼️ ফটো কার্ড তৈরি করুন
বগুড়া জেলার আদমদিঘী উপজেলা  সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা  বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সান্তাহার  কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উক্ত  বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেওয়ান আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিরা। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের প্রতি বছরই কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com