• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

শ্যামনগরের ছোটকুপট গ্রামে কাফনের কাপড় মোড়ানো অক্ষত লা শ উদ্ধার 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
কাফনের কাপড় মোড়ানো অক্ষত লাশ উদ্ধার 

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ সংস্কারের জন্য খনন করা হচ্ছিল মাটি, সেখানে কাফনের কাপড়ে মোড়ানো একটি মরদেহ পাওয়া গেছে ,আট বছর ৬ মাস আগের দাফন করা মরদেহটি এখনো অক্ষত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট (যোগিন্দ্রনগর) দ্বিতল মসজিদের পাশে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুল গণি। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিন গাজীর ছেলে।

 

আব্দুল গণির ছেলে আবু সুফিয়ান বলেন, ‘২০১৬ সালের ৭ মার্চ আমার বাবা মারা যান। সেসময় মসজিদের পাশেই বাবাকে কবর দিই। কিছুদিন আগে মসজিদটি সংস্কার করার জন্য মসজিদের পাশে থাকা বাবার কবরসহ আরও একটি কবর স্থানান্তরের প্রস্তাব দেয় মসজিদ কমিটি। তাতে আমরা সম্মতি দিয়েছি। আজ সকালে কবর খুঁড়লে সেখানে থাকা বাবার কবরের ভেতরে মরদেহটি অক্ষত দেখতে পাই। পরে ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে নতুন করে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।

 

আব্দুল গণি ইসলামি অনুশাসন মেনে চলতেন বলেও জানান তার ছেলে আবু সুফিয়ান।

 

স্থানীয় হাম্মাদিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী বলেন, আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদের তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন। তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com