• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭
সর্বশেষ :
আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন

দেবহাটায় সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
গাছ কেটে বিক্রির অভিযোগ

দেবহাটা উপজেলার বসন্তপুর খালধার এলাকায় এক ব্যক্তি কর্তৃক অবৈধভাবে সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন।
জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের খালধার এলাকায় সরকারী জমিতে ঐ এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে ভূমিহীন ইয়াদ আলি গাজি পরিবার নিয়ে বসবাস করতেন। সেসময় তিনি সেখানে অনেক গাছগাছালি রোপন করেন। গত কয়েকমাস পূর্বে ঐ এলাকার এক মামলাবাজ ব্যক্তি মৃত পুটে গাজীর ছেলে নওয়াব আলী বাছলা স্থানীয় এক জনপ্রতিনিধির সহযোগীতায় আহাদ আলীকে মামলার ভয় দেখিয়ে উক্ত জায়গা থেকে উচ্ছেদ করে। সেসময় আহাদ আলী নিরুপায় হয়ে পরিবার পরিজন নিয়ে চলে যায়।
ইতিমধ্যে আহাদ আলীর লাগানো গাছগুলো বড় হয়ে গেছে। যার কারনে ঐ নওয়াব আলী গোপনে উক্ত গাছগুলো বিক্রি করে দিলে বুধবার সকাল থেকে গাছ কাটা শুরু করে। এসময় আহাদ আলীসহ স্থানীয়রা বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
ইউএনও মোঃ আসাদুজ্জামান সরকারী জায়গার গাছ বিক্রি করা যাবেনা উল্লেখ করে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com