• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

শ্যামনগরে যৌতুকলোভী আশরাফের বিরুদ্ধে মা ম লা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগরে যৌতুক লোভীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালীতে যৌতুক লোভী আশরাফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শ্যামনগর থানায় মামলা নং ২০।  গৃহবধূ কে যৌতুক দাবী করে তাকে  গালি-গালাজ করা সহ শারীরিক ও মানসিকভাবে জ্বালা যন্ত্রনা দেয়ার অভিযোগ শ্যামনগর থানায় মামলা করা হয়। মামলা সূত্রে প্রকাশ, মামলাটি দায়ের করেন- টেংরাখালী গ্রামের মৃত আছের আলী সরদারের পুত্র মোঃ ছিদ্দিক আলী (৪৬)।
তিনি অভিযোগে জানান, গত ০১/০৫/২০২৪ তারিখে সোরা গ্রামের জামির আলীর পুত্র মোঃ আশরাফ হোসেন এর সাথে ছিদ্দিক আলীর কন্যা মোছাঃ শিরিনার ৫ লক্ষ টাকা দেনমোহর ধার্যে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর আশরাফ কে নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণের আংটি, টার্চ মোবাইল, লক্ষাধিক টাকার সাংসরিক বিভিন্ন জিনিস পত্র প্রদান করেন ছিদ্দিক আলী। বর্তমানে মটর সাইকেল ক্রয় বাবদ আরো ২লক্ষ টাকা দাবী করলে শিরিনার সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এ টাকা যৌতুক দাবী করে তাকে কারণে-অকারণে গালি-গালাজ করা সহ শারীরিক ও মানসিকভাবে জ্বালা যন্ত্রনা দিয়ে আসতে থাকে। দাবীকৃত যৌতুকের টাকা না দিলে সে অন্যত্রে বিয়ে করে যৌতুক নিবে বলে জানিয়ে তাকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করার জন্য খাওয়া পরা কষ্ট দেওয়া সহ দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়।
এতে সহায়তা করেন আশরাফের ভাই মোশারাফ হোসেন, মাজহারুল ইসলায় ও তার স্ত্রী রুমা খাতুন। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে গত ২০/০৯/২০২৪ তারিখ রাত্র প্রায় ১০ টার দিকে শিরিনা কে পিত্রালয় পাঠাতে না পেরে জোর পূর্বক তাকে এলোপাতাড়ীভাবে বেপরোয়া মারপিট করে তার ডান ঘাড়ে, মাথার ডান পাশে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে ছোলা ফোলা, রক্তাক্ত ও বেদনাদায়ক জখম করে।
স্থানীয়রা জখম অবস্থায় শিরিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আশরাফ আলী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com