• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ৪৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
বগুড়ায় ইউনিয়ন আ'লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া জেলার  শেরপুর উপজেলার  বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় স্থানীয় খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হককে (৫৫) গ্রেপ্তার করেছেন থানা  পুলিশ। গ্রেফতারের পর  আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠিয়েছেন বলে জানান
 শেরপুর থানা-পুলিশ। বগুড়া শেরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে,  গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারখান্দি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান  গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আয়নাল হক এজাহারভুক্ত আসামি। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাবেক দুজন সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমানসহ ১৪১ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ১৫ নভেম্বর তৎকালে দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা, ভাঙচুর করে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম জানান  রফিকুল ইসলামের দায়ের করা মামলা তদন্ত করে সঠিক আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে যারা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে শুধু তাঁদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com