• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

কৃষ্ণনগরে হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটূক্তির প্রতিবাদ সমাবেশ

মোঃ আলাউদ্দীন, কৃষ্ণনগর(কালিগঞ্জ) প্রতিনিধি / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
কটূক্তির প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা পক্ষ থেকে ভারতের বিতর্কিত ধমীয় নেতা রামগিরি মহারাজ কর্তৃক হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কটুক্তি ও বিজেপি নেতা এম,এল,এ নিতেশ রানার একাত্মতা প্রকাশ সহ মসজিদে ঢুকে মুসল্লিদের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪ঠা অক্টোবর জুম্মার নামাজ বাদ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সেখানে খাতুন এ জান্নাত জামে মসজিদ,রামনগর নয় গম্বুজ জামে মসজিদ, বালিয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মাদানি জামে মসজিদ, বেনাদনা বিশ্বাস পাড়া জামে মসজিদ, ফারুকী জামে মসজিদের হাজার হাজার মুসলিরা র‍্যালি সহকারে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষন করে সভায় উপস্থিত হন।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও খাতুন এ জান্নাত জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা মুহাদ্দিস আব্দুল আজিজ আল কাদেরী, বালিয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরী, শহীদ মাদানি জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মমিন, ফারুকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হামিদ,বেনাদনা বিশ্বাস পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ খোরশেদ আলম,মাওলানা আব্দুল্লাহ ছিদ্দিকী, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কে এম রওশান আলী সহ আরও অনেকে।

বক্তব্যর মধ্যে ভারতের বিতর্কিত ধমীয় নেতা রামগিরি মহারাজ ও বিজেপি নেতা এম,এল,এ নিতেশ রানা কর্তৃক হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কটুক্তির বিচার করে ফাসি কার্যকর হোক এমনটি দাবি করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com