• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

প্রতারক মোকছেদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
প্রতারক মোকছেদ আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গত ৮ অক্টোবর ভূমি দস্যু প্রতারক ও মিথ্যা মামলাকারি মোকসেদ আলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলা নাগরিক সমাজ ও সচেতন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক সমাজের পক্ষে ইয়াসিনুর রহমান,হাবিবুর রহমান, হুমায়ুন কবির, এস কে আলম ও ব্যবসায়ীক মমিনুর রহমান।

 

তারা বক্তব্যে বলেন,শ্যামনগরে উপজেলা বাস্তহারালীগের সাবেক সভাপতি, উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্তো বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয়ে ভূমিদস্যু, প্রতারক মোঃ মোকছেদ আলী ও তাঁর চাঁদাবাজ পুত্র রহমত আলী জামাতা একাধিক হত্যা মামলার আসামী ছাবের মিস্ত্রী গং দের বিরুদ্ধে অসহায় নারী-পুরুষদের কাছ থেকে জমি ও ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানানো হয়।

 

মোকছেদ আলী বিরুদ্ধে শ্যামনগর সদরে মুক্তিযুদ্ধা বারেক গাজীর, থানা মসজিদ এর ইমাম মাওলানা জুবায়ের হোসেন, পৌর জামাতের আমির সাচ্চু গাজী, সুজা মাহমুদ গাজী সহ অসংখ্য লোকজনের জায়গা দখল করার অভিযোগ রয়েছে।
তার পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,রাতের আধারে অন্যের জমি দখল, খাসজমি দখল করে বিক্রি করা,সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com