• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৬৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটায় ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের রফিক উল আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীর শরীর গঠন একান্ত প্রয়োজন। এজন্য ক্রীড়া অনুশীলন একান্ত দরকার। ক্রীড়ার মাধ্যমেই একজন খেলোয়াড়ের সাথে সাথে দেশের পরিচিতি অতি দ্রুত বিশ্বে ছড়িয়ে যায়। শেষে প্রধান অতিথি বিজয়ীদেরকে পুরষ্কার বিতরন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com