• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড়

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড়

🖼️ ফটো কার্ড তৈরি করুন
আশাশুনিতে এক মন্দিরের পুরোহিত পুত্রের দুর্গাপূজা অনুষ্ঠান সম্পর্কে বিতর্কিত স্টাটাস দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে পুলিশ, ডিএসবি ও ডিজিএফআই মাঠে নেমেছেন বলে জানা গেছে।
জানাগেছে, আশাশুনি সদর কালি মন্দিরের পুরোহিত পবিত্র চক্রবর্তীর ছেলে সমীরণ চক্রবর্তী সমীরণ সম্প্রতি তার ফেস বুকের টাইম লাইনে বিতর্কিত স্টাটাস দিয়েছেন। যাতে দেশের সমালোচনা করে ঠাকুরের মূর্তি ভাঙ্গা, দেশের বেশীর ভাগ মন্দিরে ৫ লক্ষ টাকা করে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। স্টাটাসটি অনেকে স্কিনসার্ট করে রাখেন।
ব্যাপক সমালোচনা শুরু ও প্রতিবাদ শুরু হলে সমীরণ টাইম লাইন থেকে স্টাটাসটি ডিলেট করে নেন।
বিষয়টি জনমনে ব্যাপক ক্ষোভ ও জিজ্ঞাসার সৃষ্টি করে। এনিয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শুরু করেছেন।
এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। যাচাই বাছাই চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com