• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

মিন্নি মরণব্যাধিকে জয় করে গানে ফিরলেন

প্রতিনিধি: / ৬৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গান নিয়েই ছিল তার ব্যস্ততা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে পদচারণা ছিল তার। শো করতে গিয়েছেন বিদেশেও। তিনি নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। তাকে অনেকেই দেশের প্রথম নারী গিটারিস্ট বলে থাকেন। তবে সব কিছু ঠিকমতো চললেও হঠাৎ করেই গান থেমে যায় তাঁর। শরীরে বাসা বাঁধে মারণব্যাধি ক্যান্সার। মারণব্যাধি ক্যান্সার জয় করে পাঁচ বছর পর গানে ফিরলেন মিন্নি। ‘বোঝাপড়া’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিও দিয়ে নতুন করে এলেন গানের জগতে। গানটি তাঁর ব্যান্ড ‘নির্বাসন’-এর সর্বশেষ আয়োজন। জানা যায়, পাঁচ বছর ধরে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিল। তবে দীর্ঘদিন পর আবারও নতুন চমক নিয়ে ফিরল ব্যান্ডটি। রক ঘরানার ব্যান্ড নির্বাসন-এর নতুন গান বোঝাপড়া শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। নির্বাসন ব্যান্ডের ‘বোঝাপড়া’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন মইন জাকি এবং কণ্ঠ দিয়েছেন গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনা ও পরিবেশন করেছেন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান কন্টেক্সট জি ফিল্মস। মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিন্স এ আর ও জেবা জান্নাত। ৪ ফেব্রæয়ারি বিকেল ৫টায় কন্টেক্সট জি ফিল্মস এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়। উল্লেখ্য, শারমিন আহমেদ মিন্নি এই ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে আছেন। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা সব সময় চাই সকলের মধ্যে থাকতে। আমাদের দেশে ব্যান্ড গানের অনুরাগী আছেন অনেক, তাদের জন্যই এই গান।’ তিনি জানান, একটি ধারাবাহিকতা বজায় রেখে আরো নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেওয়ার পরিকল্পনা করছে ব্যান্ড নির্বাসন ও তার দল।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com