• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৭
সর্বশেষ :
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন

পাটকেলঘাটা ভূমি অফিস তালায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
ভূমি অফিস তালায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিস তালায় উপজেলায় স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৪নভেম্বর) সকালে পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাটকেলঘাটা বাজারের কয়েক’শ ব্যবসায়ী নিজ উদ্যোগে দোকান বন্ধ রেখে যোগদান করেন।
পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মামুন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক  মোশারফ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।
এসময় আরো বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছে। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। যেকোন মুল্যে এটি স্থানন্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
তাদের দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com