• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

মণিরামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আ হ ত ও শহীদদের স্মরনে স্মরনসভা

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৪১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরনে মঙ্গলবার যশোরের মণিরামপুরে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় পরিষদের মিলনায়তনে আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।

 

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, মোহাম্মদ মুছা, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা জামায়াতের নায়েব আমীর মহিউল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ, ছাত্রসমন্বয়ক ফয়সাল মাহমুদ, তাসনিম হাসান বর্ষা প্রমুখ।

এ সময় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচাজর্ (ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ীক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে অধ্যক্ষ মফিজুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com