• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

দেবহাটায় যথাযথভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,দেবহাটা রিপোর্টার্স ক্লাব, উপজেলা ছাত্রদলসহ বেশ কিছু সামাজিক সংগঠন। পরবর্তীতে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com