• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬
সর্বশেষ :
খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনাবৃষ্টিতে পুড়ছে জনপদ: দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বি*প*র্য*স্ত মনিরামপুরের রাজগঞ্জে ধান বহনের সময় কৃষি শ্রমিকের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, হিট স্ট্রোকের আশ*ঙ্কা দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত দেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দু*র্ভো*গ দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, সম্পাদক বাবু

সত্য বলার সাহস না রাখলে অন্যায়কারীরা এক সময় গলা চেপে ধরবে: সারজিস আলম

ভোলা সংবাদদাতা / ১০৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সত্য বলার সাহস না রাখলে অন্যায়কারীরা এক সময় গলা চেপে ধরবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

 

শুক্রবার (১০ জারুয়ারি) সকালে তিনি ভোলা সদরের বাংলাস্কুল মোড়, কে জাহান মার্কেট, চক বাজারসহ শহরের বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করার সময় এ মন্তব্য করেন।

 

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন।

 

পরে তিনি সদরের ইলিশ চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গঠনের সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে।

 

এজন্য সবাইকে সত্য বলার সাহস রাখতে হবে অন্যথায় অন্যায়কারীরা এক সময় আপনাদের গলা চেপে ধরবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না।

 

তাই আগামীর বাংলাদেশে যার যার স্থান থেকে যৌক্তিক দাবিতে আপোসহীন মনোভাব নিয়ে থাকলেই আমরা লড়াইয়ের সংগ্রামে পাশে থাকব।

 

এসময় তিনি ভোলাবাসীর দাবি পূরণেনের আশ্বাস দেন।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিমের বাড়িতে গিয়ে তার স্বজনদের সমবেদনা জানান।
এরপর জেলার অন্যান্য শহীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।

 

এসময় তার সঙ্গে কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং ভোলার সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com