• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের কারিগরী সহায়তায় বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল পাঁচজন প্রতিবন্ধী নারীকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

ডাবলুডিডিএফের আয়োজনে ও আইডাবলু আর এ্এম এশিয়া প্যাসেফিকের সহায়তায় দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সফল প্রতিবন্ধীনারীদের সম্মাননা প্রদান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

নারীর অধিকার ও প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তির দাবিতে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রতিবন্ধী মাছুরা খাতুন সুমির সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব। আলোচনাসভা শেষে পাঁচ জন প্রতিবন্ধী নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন পর্যায়ে কুলসুম খাতুন, শিক্ষা ও জ্ঞান বিস্তার পর্যায়ে সুধা রানী মন্ডল, অর্থনৈতিক স্বনির্ভরতায় জেসমিন খাতুন, সংগ্রামী শিক্ষার্থী পর্যায়ে একাদশী মন্ডল ও সামাজিক উন্নয়ন ও অংশগ্রহণ পর্যায়ে মাসুমা আক্তারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com