• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে দেড় হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়িসহ আটক ১জন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগরে ১৫শত প্যাকেট নিষিদ্ধ অবৈধ ভারতীয় পাতার বিড়ি সহ ০১ (এক) জন আসামী আটক শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদ চন্ডিপুর ওহাব মোল্ল্যার মোড়স্থ মোহর উদ্দিন সরদারের মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে এলাকাবাসী কর্তৃক আটক মমরেজপুর গ্রামের রমজান আলির ছেলে আসামী মোঃ রুহুল কুদ্দুস সজীব(২৫) থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এর নিকট হতে ১৫০০ শত প্যাকেট আমদানি নিষিদ্ধ অবৈধ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার শ্যামনগর থানার মামলা নং-২২,তারিখ-২১.০৩.২৫ ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-বি(২) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।

 

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা সাথে কথা হলে তিনি জানান ,আমদানি নিষিদ্ধ ভারত থেকে আসা অবৈধ পাতার বিড়ি, চোরাপথে ভারত সীমান্ত কৈখালী দিয়ে, মোটরসাইকেলে করে নিয়ে আসতে ছিল, বংশীপুর বাসস্টান্ড থেকে এলাকাবাসীর সন্দেহ হলে মোটরসাইকেলের পিছে ধাওয়া করে একপর্যায়ে আবাদ চন্ডিপুর এলাকায় পৌঁছাইলে এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করে।

 

খবর পেয়ে আমি তাৎক্ষণিক এস আই কামরুল ইসলাম, এসআই মতিন ,এস আই চন্দন, তাদেরকে পাঠিয়ে দেই এলাকাবাসীর উপস্থিতিতে আসামী এবং মোটরসাইকেল এবং পাতার বিড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

শ্যামনগর থানায় নিয়মিত মামলা দিয়ে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com