• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক বর্ণাঢ্য গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকাল ৪.৩০টায় পারুলিয়া এস.এস. মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সাবেক জেলা আমীর এবং সাতক্ষীরা-৩ আসনের গণমানুষের নেতা হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

 

ইউনিয়ন জামায়াতের আমীর সোহারাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম ও উপজেলা সেক্রেটারি এইচ.এম. এমদাদুল হক।

 

এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন।

 

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com