• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

সুন্দরবনে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৫ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

“বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ৭ এপ্রিল সকাল ১১ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

 

শুরুতেই সাংবাদিক মাসুম বিল্লাহ শিশু কন্যা রামিছা মালিছা মধু আহরণের গান শুনান। এরপর সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে, খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা, বুড়িগোয়ালিনী ইউ পি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার বাবু কল্যাণ ব্যানার্জি।

 

আরো বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম এর পরিচালক গাজী আল ইমরান, মধু ব্যবসায়ী মইনুল ইসলাম, ওয়ার্ল্ড টীম প্রতিনিধি আবু জাফর, পর্যটক ব্যবসায়ী শাহাদাত পলাশ, ফ্রেন্ডশিপ প্রতিনিধি মাইনুল ইসলাম, সাতক্ষীরা মধু ব্যবসায়ী মাসুদ পারভেজ ও মৌয়াল আবু মুছা প্রমূখ।

 

সভাপতি তার সমাপনী বক্তব্যে ২০২৪ সালের মধু আরণের ও ২৫ সালের মধু আরণের লক্ষ্যমাত্রা প্রকাশ করেন, সাতক্ষীরা রেঞ্জে ২০২৪ বিএলসি’র সংখ্যা-৩৬৪, মধূ আহরনকারীর সংখ্যা-২৪৭১ জন, মধু সংগ্রহ-১২৩৫,৫০ কুইন্টাল, মোম- ৩৭০,৬৫ কুইন্টাল, সরকারি রাজস্ব আদায়- ২৭,৯২,২৩০ টাকা। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা- বিএলসি ৩৭টি,মধু সংগ্রহ- ১৫০০ কুইন্টাল,মোম- ৪০০ কুইন্টাল, মধু আহরণ ১ এপ্রিল থেকে ৩০ শে জুন পর্যন্ত। বক্তাগণ মধুতে ভেজাল না দেওয়ার জন্য এবং বন্য আইন মেনে চলার জন্য সকল মোয়ালদের নির্দেশনা দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com