• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক এমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল।

 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান হোসেন প্রমুখ।

 

সভায় চোরাচালান বন্ধ, মাদক নির্মূল করা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল জোরদার, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com