• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১
সর্বশেষ :
পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু

কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো: আলাউদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি আয়েশা ছিদ্দিক সহ কমিটির অন্যান্য সদস্য সহ অতিথিদের ফুলেল শুভেচছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি. এম. রবিউল্লাহ বাহার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সার্চ কমিটির ১নং সদস্য আল মাহমুদ ছোট্ট, সার্চ কমিটির ২নং সদস্য ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান, মোঃ মাহবুবর রহমান, মোঃ রেজাউল খাঁ, মোঃ আঃ খালেক, সবুজ সংঘের সভাপতি ইবনে সিনা সুজন, মোঃ ইদ্রিস আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরুজ হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি সহ সদস্য সচিব মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি মাওঃ নাজমুল আমান এবং অভিভাবক সদস্য মাওঃ মোবারক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

পরিচিতি সভায় বক্তব্য নবগঠিত সভাপতি আয়েশা ছিদ্দিক বলেন, “আমি আমার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাদ্রাসার যাবতীয় প্রতিবন্ধকতা দূর করে শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com