• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের ২৬৬ তম উপশাখা উদ্বোধন

আল মামুন / ৪৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের ২৬৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ২০মে মঙ্গলবার সকাল ১১টায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে হাজী গোলাম হোসেন মার্কেটে ইসলামী ব্যাংকের এ উপশাখা উদ্বোধন করা হয়।

 

ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা ইসলামী ব্যাংক শাখার ম্যানজার মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।

 

সাতক্ষীরা ব্রাঞ্চের প্রিন্সপাল অফিসার বেলাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা রুহুল আমীন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পাটকেলঘাটা উপশাখার ইনচার্জ হাবিবুল্লাহ। আগত অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার মাহমুদুল হক, সহকারী অধ্যাপক গাজী সুজায়েত আলী।

 

এছাড়া ব্যাবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি এর স্বত্বাধিকারী কেশব কুমার সাধু,পাটকেলঘাটা বাজার কমিটির সেক্রেটারি আব্দুল লতিফ বিশ্বাস, তুবা পাইপ এন্ড ফিটিংস এর স্বত্বাধিকারী মীর শাহীন, পাটকেলঘাটা থানার এস আই হাদিউর রহমান প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন,  পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল মমিন,  সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মতিন, তালা উপজেলা মিল মালিক সমিতির সেক্রেটারি আলহাজ ইবাদুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com