• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক / ১২৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা চলাকালীন, তার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন যে, অধ্যাপক ইউনূস পদত্যাগ করবেন না।

 

তিনি বলেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, তবে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ড. ইউনূস স্যারের প্রয়োজন আছে।”

 

ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, “ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে এবং সরকারকে আরও কার্যকরী করতে হবে। আমাদের জনতার সামনে দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করতে হবে, যাতে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সফলতার উদাহরণ তুলে ধরতে পারি।

 

তৈয়্যব বলেন, “বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. ইউনূসের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালানো উচিত এবং বিচ্ছিন্নতা কাম্য নয়।

 

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে, তবে এর সুনির্দিষ্ট তারিখ অধ্যাপক ইউনূসই ঘোষণা করবেন।

 

“আমরা জুলাই মাসে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করব এবং আশা করি আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায় প্রকাশ পাবে,” যোগ করেন তিনি।

 

“এটি আমাদের জন্য একটি সংগ্রামের সময়, ইনকিলাব জিন্দাবাদ, প্রফেসর ইউনূস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ!”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com