• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

ডেস্ক / ১৩২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। গেল কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।

 

তাকে রাখা হয়েছিল আইসিইউতে। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর।

 

মুকুলের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ‘সন অব সর্দার’ সিনেমার সহশিল্পী বিধু দাড়া সিং। তিনি বলেন, ‌বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিল। এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারো সঙ্গে দেখা করতো না। কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিল। তার ভাই এবং তাকে যারা চিনত ও ভালোবাসত, তাদের সকলের প্রতি আমার সমবেদনা। সে একজন অসাধারণ মানুষ ছিল, আমরা সবাই তাকে মিস করব।
১৯৯৬ সালে চলচ্চিত্রে নাম লেখান মুকুল। তার অভিনীত প্রথম সিনেমা ‘দস্তক’। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ও ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে দেখা গেছে মুকুলকে। এর মধ্যে অন্যতম টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘আওয়ারা’। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও।

 

টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা। ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকা।

 

১৯৭০ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন মুকুল দেব। অভিনয়ের বাইরে তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com