• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫
সর্বশেষ :
আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ

মহম্মদপুরে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে শনিবার (২১ জুন) সকালে সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার সার্বিক সহযোগিতায় ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্কশপে বলেন, দেশের প্রচলিত বৈধ নোট বা মুদ্রার আদলে অবিকল নোট বা মুদ্রা তৈরি করে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কতৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারজাতকৃত নোটই হচ্ছে জাল বা নকল। এটা ১শ, ৫শ ও ১হাজার টাকার নোট বেশী হয়ে থাকে। টাকা তৈরির কাগজ বিদেশ থেকে আনা হয়। যা একশ পার্সেন্ট কটন ফাইবার। হাতের ঘষায় ঘোষঘষে মনে হয়, নোটের ভিতরের সুতা তুলা যায়না এবং কালার পরিবর্তন হয়। কিন্তু জাল নোট এর বিপরিত, সুতা তুলা যায়, খালার পরিবর্তন হয়না।

 

সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ওয়ার্কশপ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান ও সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com