• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৩
সর্বশেষ :
দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন ৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৫০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে খোলপেটুয়া নদীতে মঙ্গলবার ১৬ই জুলাই গভীর রাতে ৬০০ কেজি নিষিদ্ধ কাঁকড়া ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ একজন কে আটক করেছে পশ্চিম সুন্দরবন বন বিভাগের সদস্যরা।

 

এ সময় আহরণকৃত কাঁকড়া পরিবহন ট্রলারে নদী দিয়ে নিয়ে আসার সময় বন বিভাগের কাটেশ্বর অফিসের টহলরত সদস্যরা অভিযানে গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ সরদারের ছেলে ইয়াকুপ আলী সরদার (৬০)কে আটক করেছে।

 

ট্রলারে থাকা কাঁকড়া জব্দ করা হয়। সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

 

এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো : জিয়াউর রহমান বলেন,নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। সুন্দরবন রক্ষায় বন বিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে।আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য জব্দকৃত কাকড়া এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com