• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগর সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও কার্গ দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (১৯ জুলাই) সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নীলডুমুর (১৭) (ব্যাটেলিয়ান) বিজিবির ম্যাধমে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন ও কার্গো আটক করা হয়। আটকৃত ব্যক্তির নাম গোলাম রসুল মোড়ল সে খুলনা পাইকগাছা উপজেলার বাসিন্দা।

 

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের করায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এমন কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com