• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

সাতক্ষীরার সকল থানায় সব ধরণের অনলাইন জিডি সেবা উদ্বোধন করলেন পুলিশ সুপার

ডেস্ক / ৬৯৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরার সকল থানায় সব ধরণের অনলাইন জিডি সেবা উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

রবিবার দিবাগত (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় সব ধরণের অনলাইন জিডি সেবার উদ্বোধন করাহয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান ,সদর সার্কেল এডিশনাল এসপি মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মোঃ শামিনুল হক,ডিআইও -১ চৌধুরী রেজা।

 

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশী সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের সেবা প্রদানের লক্ষ্যে ইতোপূর্বেই ঘরে বসেই অনলাইনে জিডি করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

 

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে দেশের নাগরিকরা এখন ঘরে বসে সহজে যে কোন বিষয়ে সাধারণ ডায়েরি করতে পারছেন। যা জনগণের বহুদিনের প্রত্যাশা ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে অনলাইন জিডি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।#


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com