• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৩
সর্বশেষ :
পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড

নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশু ফাহিমের মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
পানিতে ডুবে মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে এক মর্মান্তিক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম নামের ১৮মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকালে বাড়ির পাশে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। সে ইউনিয়নের বাগপাড়া গ্রামের ছাত্রদল সদস্য মো: ফয়সাল হোসেনের একমাত্র ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম সকালে সাড়ে ৮টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তার ও পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে ২নং ওয়ার্ড সদস্য নবীনওয়াজ সরদার বলেন, খবর পেয়ে জাফরুলের (শিশুটির দাদা) বাড়িতে নিজে যেয়ে ও গ্রাম পুলিশ পাঠিয়ে খোজখবর নিয়েছি।

 

ফাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শিশুটির এমন করুণ মৃত্যুকে মেনে নিতে পারছেন না।

 

এঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com