• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

দেবহাটায় আকষ্মিক ঘূর্নিঝড়ে বসতঘর ল ন্ডভ ন্ড

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরুপে লন্ডভন্ড হয়ে গেছে।

 

শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিক বীরেন্দ্রনাথ ঢালী জানান, শনিবার ভোররাতের দিকে বৃষ্টির মধ্যে আকষ্মিক ঘূর্নিঝড়ের কবলে পড়ে তার বসতঘরে আঘাত হানলে মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরটিকে উল্টে-পাল্টে দেয়। তারা আরও জানান, এমন ক্ষতিকর ঘূর্ণিঝড় এত অল্প সময়ের জন্য হলেও স্থানীয়দের আতঙ্কিত করেছে।

 

ক্ষতিগ্রস্ত বিরেন্দ্রনাথ ঢালী বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, এরপর ধ্বসে পড়ে। সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না”।এই ক্ষয়ক্ষতির পর ঘটনাস্থলে অনেক স্থানীয় মানুষ ছুটে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পৌঁছায়নি বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

 

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com