• রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

দেবহাটায় মাধ্যমিক শিক্ষা অফিসের এসইডিপি স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

দেবহাটায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি
প্রকল্পের ২০২২-২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মুহাঃ আবুল খায়ের।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং) সানজিদা আরা, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সিরাজুল ইসলাম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।

 

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, নওয়াপাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুজ্জামান, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, নাংলা ফাতেমা রহমান রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাঈল আশেক মাগফুর, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সুজন মাহমুদ ও ছাত্রী খাদিজা আক্তার সুমিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ২০২২-২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com