• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২১
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৬জুলাই উদযাপন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঐতিহাসিক ‘৩৬ জুলাই(৫ আগষ্ট) উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনের উক্ত অনুষ্ঠানে ছাত্র-জনতাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-অভ্যুন্থান(২০২৪) দিবসের প্রথম বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগষ্টে আত্মউৎস্বর্গকারী বীর ছাত্র-জনতার প্রতি সম্মান জানিয়ে এ মিনিট নিরবতা পালন করা হয়।

 

পরবর্তীতে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় জুলাই-আগষ্টের আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় অনেকে স্মৃতি রোমন্থনসহ যেকোন মুল্যে জুলাই-আগষ্টের চেতনাকে লালনের অঙ্গীকার ভ্যক্ত করেন।

 

এসময় সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে সবার অংশগ্রহনের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচারণের ফলে পরবর্তীতে আর কোন অভ্যুন্থানের প্রয়োজন যেন না পড়ে।

 

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলেল অংশগ্রহনের আহবান জানান।

 

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ডাঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবীর, জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান, গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুস সাত্তার, মাসুম বিল্লাহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com