• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

ডুমুরিয়ায় ৪শত জন নারী’কে‌ ৮০লক্ষ টাকা আর্থিক সহায়তা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সোমবার ১১আগষ্ট দুপুরে ডুমুরিয়া উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার অফিস কক্ষে নগত অর্থ সহায়তা কার্যক্রম ও অনুদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার মোছাঃ মোরতেজা বানু, খাজা নাজিম উদ্দিন,ও নাজমুন নাহার প্রমুখ।। আলোচনা শেষে ১শত ১১জন জন কে নগত ২০হাজার টাকা করে ২২লক্ষ ২০হাজার টাকা করেও পূর্বে ‌২৮৯জন কে মোট ৮০লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

 

 

এই অর্থ সহায়তা পেয়ে নারীরা ছোট ব্যবসা বা উৎপাদনের কাজে লাগাতে পারবে। এতে তারা নিজেরা উপার্জন করতে পারবে এবং পরিবারকে ভালোভাবে চালাতে পারবে। এটা তাদের জীবনে পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”
ইসলামিক রিলিফ বেলজিয়াম প্রকল্পটির আওতায় শুধু আয়বৃদ্ধি মূলক কার্যক্রমে নগদ অর্থ সহায়তাই নয়, বরং অধিকারভোগীদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোক্তা ব্যবস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ বিশ্বাস করে, এই উদ্যোগ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে।

 

আরো পড়ুন – দেবহাটায় ঝু’কি’পূ’র্ণ গাছ কেটে প্রশংসায় ভাসলেন ইউএনও নওশাদ

এ প্রকল্পের একজন উপকারভোগী নগদ অর্থ হাতে পেয়ে বলেন, “আমি ইসলামিক রিলিফ বাংলাদেশ থেকে ২০ হাজার টাকা সহায়তা পেয়েছি। এই টাকা দিয়ে আমি একটি গরুর বাছুর কিনব এবং তা লালন-পালন করে বড় করে বিক্রি করব। আশা করি, এতে আমার সংসারে কিছুটা স্বচ্ছলতা আসবে। আমি কৃতজ্ঞ ইসলামিক রিলিফের প্রতি, যারা আমাদের মতো দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com