• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৬৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে সপ্তাহের ৭ম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশাশুনি সরকারি হাই স্কুলের শিক্ষক সেলিনা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রিয় মল্লিক, আফরোজা ফাতেমা, মায়িশা মৌনতা, দেবজ্যোতি কুন্ডু, চন্দ্রিমা সরদার ও সেলিনা আক্তার।

 

সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।

 

আলোচনা রাখেন মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com