• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিনব কায়দায় একটি ভ্যান চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ভ্যানচালক তাছের মোল্লা (৭০), সে তালা সদর জেয়ালা নলতা গ্রামের কালু মোল্লা ছেলে। তিনি জানান, তালা হাসপাতাল থেকে দুই ব্যক্তি রোগী নেওয়ার কথা বলে ভ্যান ডেকে নেয়। এ সময় এক ব্যক্তি তাকে হাসপাতালের উপরে নিয়ে যায় এবং কৌশলে বলে, “নিচে একটি কাগজ ফেলে এসেছি, আপনি গিয়ে নিয়ে আসুন।

 

কাগজটি এনে অপেক্ষা করলেও আর ওই ব্যক্তির দেখা পাননি। পরে নিচে নেমে দেখেন ভ্যান ও মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি উধাও হয়ে গেছে। তাছের মোল্লা বলেন, “আমার সংসার চলে এই ভ্যান চালিয়ে। ভ্যানটি হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।”

 

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com