• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

ডুমুরিয়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৭২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার মোট ৩২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

 

উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর মৎসবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনামাছ গ্রহণ করেন।

 

‎পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা খুলনা জনাব মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুটুদিয়া ইউনিয়নের প্রশাসক সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা ,ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও রাজিব হাসান, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

‎‎সরকারি কমিশনার (ভূমি) জানান, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।”

 

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ডুমুরিয়া একটি বড় উপজেলা। আজকের এই পোনামাছ অবমুক্তি এই উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com