• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৫
সর্বশেষ :
সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

সাতক্ষীরায় আইনজীবী সহকারী আমের আলীর মৃ’ত্যুতে শো’ক সভা

জিএম আমিনুল হক / ৭০৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা আইনজীবী সহকারি সমিতির সিনিয়র সদস্য আমের আলীর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টার সময় সমিতির কার্যালয়ে আইনজীবী সহকারি সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য আব্দুল হান্নান,জি এম.রুহুল আমিন ,আব্দুর রহমান , আতিয়ার রহমান,ইমান আলী , কামরুজ্জামান বাবু প্রমুখ।

 

শোক সভায় আমের আলীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

প্রসঙ্গত গত ২০ শে আগস্ট হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২৯ আগষ্ট দুপুর ২ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

 

৩০ আগস্ট শনিবার সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামে পারিবারিক কবরস্থানে প্রয়াত আমের আলীর দাফন সম্পন্ন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com