• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

তালায় নাতনীকে ধ’র্ষ’ণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রে’ফ’তা’র!

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর পুত্র।

 

ধর্ষিতা কিশোরী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সামাদ গাজী প্রতিবেশী নাতনীকে একা পেয়ে তার বাড়িতে যান। পান খাওয়ার কথা বলে তিনি ঐ কিশোরীর শোবার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, উক্ত ঘটনার পর থেকে আসামি বিভিন্ন সময়ে একাধিকবার ঐ কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। উক্ত ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩, তারিখ-০২/০৯/ ২০২৫। উক্ত মামলায় পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com