• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে না.গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দিল অধিদপ্তর দেবহাটার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা, নির্বাচনী আমেজে সরগরম জনপদ বিয়ের ফাঁদে সংঘবদ্ধ প্রতারণা! সাগরদাড়িতে চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ খুলনা প্রেসক্লাবে হা*ম*লা*কারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড

জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মিয়া গোলাম পরওয়ার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৭৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ও দেশপ্রেমিক সমমনা সকল দলের সমন্বয়ে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ আগস্ট পরিবর্তীত সময়ে জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশে পূর্বের মত আর সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অন্যায়-অত্যাচার, জুলুম- নির্যাতন, গুম, খুন-খারাবী থাকবে না। দেশ হবে সাম্যের, ঐক্যের, ন্যায়ের ও ইনসাফের। নতুন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে।

 

তিনি আজ শনিবার দিনব্যাপী খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে গণসংযোগকালে পৃথক পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

 

গোলাম পরওয়ার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের আলেম-উলামাদের পর অকথ্য জুলুম-নির্যাতন, দমন-পীড়ন করেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ জামায়াত, হেফাজত, চরমোনাইয়ের হাজার হাজার আলেম-উলামাকে বিনা অপরাধে বছরের পর বছর জেলে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে। জনগণ মনে করে সরকার চিকিৎসার নামে পরিকল্পিতভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছে। আলেম-উলামাদের উপর এই জুলুম-নির্যাতনের কারণ হলো একটাই তা হচ্ছে, তাঁবেদারি সরকার ব্যবস্থা ও ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলা। এখন সময় এসেছে আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে জুলুম নির্যাতনের অবসান ঘটানো।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আলেম-উলামা দেশপ্রেমিক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশ থেকে তাঁবেদারি ও আধিপত্যবাদী শক্তির চির অবসান ঘটাতে হবে।

 

সকাল ৮টায় খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেল ৫টায় ডুমুরিয়া মজিদিয়া সিনিয়র মাদরাসা মাঠে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গণি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com