• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০১
সর্বশেষ :
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন ৩৫০জন শীতার্ত

প্রতিনিধি: / ৫১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন বাগেরহাটের শরণখোলার ৩৫০ জন শীতার্ত। বহস্পতিবার (১ ফেব্রুয়ারি)
দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে কম্বল বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. জাহিদুল ইসলাম।
ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল,
পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খাতুন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান
বাবুল তালুকদারসহ পরিষদের সদস্যরা।
চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ তহবিল থেকে
শীতার্তদের জন্য এই কম্বল পাঠিয়েছেন। দরিদ্র শ্রেণির এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকেই বাছাই করে
দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫০ জনকে দিয়েছি। প্রাপ্তিসাপেক্ষে পরবর্তীতে আরো দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com