• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৭
সর্বশেষ :
শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক

সুন্দরবন উপকূলের সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করলেন বিজিবির মহা পরিচালক

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরায় শ্যামনগর সুন্দরবন উপকূলের সীমান্তবাসীর জন্য ব্যবস্থা করেছেন সুপেয় পানি এবংসু- চিকিৎসা সেবার।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর-২৫) বেলা ১১টায় জেলার শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে লবণাক্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি পেতে নির্মাণ করেছেন সুপেয় পানির প্লান্ট।

 

প্লান্টটির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সময়ে ঐ জনপদের ৮০ জন অসচ্ছল পরিবারের মাঝে প্রদান করেন বিভিন্ন খাদ্য সহায়তা। বিভিন্ন বয়সের ১২০জন রোগাক্রান্তদের মাঝে প্রদান করা হয় স্বাস্থ্যসেবা।

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা পরিচালনা করেন।নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব এর সভাপতিত্ব ও অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার সোহরাব হোসেন ভূঁইয়া, মোঃ শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার  মোঃ ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী।

 

এসময় বিজিবি মহাপরিচালক মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখবেন তাই নয়, সীমান্তবাসীর সেবায় সাধ্যমত ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,  দেশের মানুষের সেবায় বিজিবি দেশবাসীকে সাথে নিয়ে সবসময় কাজ করে আসছে এবং কাজ করে যাবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ।

 

অবহেলিত উপকূলবাসী এই সকল সেবা পেয়ে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com